মানিকগঞ্জে ভবন থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের মিতরা গ্রামে গতকাল সন্ধ্যায় ভবন থেকে পড়ে মো. ঈমান আলী (৯) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে দৌলতপুর উপজেলার পাঁচতুরী গ্রামের মো. জয়নুদ্দিনের ছেলে।পুলিশ জানায়, মিতরা গ্রামের আবু হোরায়রা ইবতেদায়ি মাদ্রাসায় শিশু শ্রেণীতে লেখাপড়া করত। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মাদ্রাসার একটি ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে একটি মেহগনি গাছের ডালের সঙ্গে আটকে যায়। পরে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঈমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।