মানিকগঞ্জে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রমের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার থেকে মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। শহরের বেউথা এলাকায় অবস্থিত জেলা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সকাল ১০টার দিকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল রাশেদুল করিম।পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক এ কে এম মাজহারুল ইসলাম ও জেলা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক কামাল হোসেন খন্দকারসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।বক্তারা বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট করতে কোনো প্রকার তৃতীয় পক্ষের বা দালালের প্রয়োজন হবে না। এই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে গ্রাহকদের ভোটার আইডি কার্ড এবং জন্মনিবন্ধন সনদ গুরুত্ব পাবে। তিন হাজার টাকায় ১৫ কার্যদিবস এবং ছয় হাজার টাকায় সাত কার্যদিবসের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন গ্রাহকেরা।