মানিকগঞ্জে শিক্ষা উপকরণ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে গতকাল শনিবার দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেলার আয়োজন করে জেলা প্রশাসন। মেলা উপলক্ষে দুপুর ১২টার দিকে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া আক্তার প্রমুখ। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ জেলার সাতটি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।