মানিকগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার গুণগত মানোন্নয়নে গতকাল শুক্রবার মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এই সভার আয়োজন করে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ।
সকাল নয়টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে সভা শুরু হয়। কলেজের অধ্যক্ষ মো. শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান। বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ আশরাফুন নেছা প্রমুখ।