মানিকগঞ্জে শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল গ্রামে বীথি আক্তার নামে ছয় বছরের এক শিশুকে নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের আবদুর রশীদের মেয়ে এবং স্থানীয় কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।দৌলতপুর থানার পুলিশ ও নিহত বীথির পারিবারিক সূত্র জানায়, গত সোমবার বিকেলে বীথি তাঁর বাবার সঙ্গে কলিয়া বাজারে তাদের চায়ের দোকানে যায়। সন্ধ্যায় বীথি একাই দোকান থেকে বাড়ির দিকে রওনা হয়। রাতে বাড়ি ফিরে আবদুর রশীদ মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। গভীর রাত পর্যন্ত খুঁজে মেয়েকে না পেয়ে বিষয়টি তিনি দৌলতপুর থানার পুলিশকে জানান। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে এলাকাবাসী বাড়ি থেকে ৩০০ গজ দূরে একটি ভুট্টাখেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।