মানিকগঞ্জে সপ্তাহব্যাপী স্কাউট সম্মেলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আগামী পৃথিবী, শান্তির পৃথিবী চাই’—এই স্লোগান নিয়ে গতকাল বুধবার থেকে মানিকগঞ্জে সপ্তাহব্যাপী চতুর্থ জেলা স্কাউট সমাবেশ এবং প্রথম জেলা কমডেকা শুরু হয়েছে।মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জাহিদ মালেক। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন, জেলা স্কাউটসের কমিশনার পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ বক্তব্য দেন।