মানিকগঞ্জে সেই ছয় বালুমহাল ইজারার প্রক্রিয়া বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সেই ছয়টি বালুমহাল ইজারার প্রক্রিয়া গতকাল সোমবার বাতিল করেছে জেলা প্রশাসন। ২২ এপ্রিল পুনরায় দরপত্র জমাদানের দিন ধার্য করা হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর, সাটুরিয়া ও ঘিওর উপজেলায় প্রায় ২১ লাখ টাকায় ছয়টি বালুমহাল ইজারা দিতে জেলা প্রশাসন থেকে দরপত্র আহ্বান করা হয়। গত রোববার বেলা একটা পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। ওই দিন দুপুর ১২টার পর কয়েকজন সাধারণ ঠিকাদার দরপত্র জমা দিতে গেলে যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে তাঁদের মারধর করে দরপত্র ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সাধারণ ঠিকাদারেরা দরপত্র জমা দিতে পারেননি।এ নিয়ে গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।