মানিকগঞ্জে সেই সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মানিকগঞ্জ সদর উপজেলায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার পুলিশের সহযোগিতায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ফারজানা সিদ্দিকী।
জেলা প্রশাসন সূত্র জানায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়কে ১০৭টি অবৈধ স্থাপনা শনাক্ত এবং জেলার মাসিক উন্নয়ন সভায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সড়কটির দুই পাশের ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ফারজানা সিদ্দিকী জানান, ১০৭টি অবৈধ স্থাপনার মধ্যে চারটি স্থাপনা উচ্ছেদে মানিকগঞ্জের একটি আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা থাকায় সেগুলো আপাতত উচ্ছেদ করা হচ্ছে না। বাকি স্থাপনাগুলো পর্যায়ক্রম উচ্ছেদ করা হবে।