মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আবু হানিফ (২৮) নামের এ ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা জজ আদালত। একই সঙ্গে আদালত ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
গতকাল বুধবার অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর এই রায় দিয়েছেন। আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০১০ সালের ১ নভেম্বর রাতে সাটুরিয়া উপজেলার ধানকোঁড়া গ্রামের কোরবান আলীর ছেলে আবু হানিফ ঘুমন্ত অবস্থায় তাঁর স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পারভীন আক্তারকে হত্যা করেন। পরে তাঁর স্ত্রী শাড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচারণা চালান তিনি।