মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম বাজারে শুক্রবার দিবাগত রাতে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত চারিগ্রাম বাজারে হানা দেয়। এ সময় তারা বাজারের দুই নিরাপত্তাকর্মীকে মারধর করে ও হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা তালা ভেঙে ছয়টি স্বর্ণের দোকানে প্রবেশ করে। ডাকাতেরা দোকানের সিন্দুক ভেঙে ছয় ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রুপার অলংকার ও এক হাজার লুটে নিয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীদের চিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেন। সিঙ্গাইর থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।