মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সদর উপজেলার তরা এলাকায় গতকাল সোমবার যাত্রীবাহী ম্যাক্সির চাপায় লিমন হোসেন (১৭) নামে সাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। সে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।লিমন জেলার হরিরামপুর উপজেলার লাউতা গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল খায়েরের ছেলে। তরায় মামা আলহক শিকদারের বাড়িতে থেকে সে পড়াশোনা করত। লিমনের মামা আলহক শিকদার জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে লিমন ছিল বড়। লেখাপড়ায়ও সে ভালো ছিল।