মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম নাজমুল হক ওরফে রফিক। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে হরিরামপুর সদর থেকে ছাত্রলীগের দুই কর্মী আরিফ হোসেন ও মো. কলমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নাজমুল। রাত ১০টার দিকে হরিরামপুর উপজেলার লাউতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তাঁরা সড়কের পাশের খাদে পড়ে যান। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাতেই গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নাজমুল মারা যান। আহত আরিফ ও কলমকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত নাজমুলের বাড়ি সদর উপজেলার কাজিকোলা গ্রামে।