মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। তাঁর নাম সোহাগ মিয়া (২৬)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার কুলাপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। পুলিশ জানান, মহাসড়কের মুলজান এলাকায় গুডলাক সিএনজি ফিলিং স্টেশনের সামনে রোববার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে পাটুরিয়াগামী অপর একটি ট্রাক বিকল ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে চলমান ট্রাকটির চালকের সহকারী সোহাগ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।