মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের একজনের নাম মো. মিজানুর রহমান (৪৫)। তিনি একই উপজেলার চর বেউথা গ্রামের মো. সাইজুদ্দিনের ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, গতকাল রাত সোয়া নয়টার দিকে মহাসড়কের ভাটবাউর এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়টি স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।এসআই মান্নান বলেন, টেম্পোচালক মিজানুর মানিকগঞ্জ থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। গতকাল রাত নয়টার দিকে ভাটবাউর এলাকায় পৌঁছলে অপর একটি ট্রাক অথবা বাসের সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজানুর ও টেম্পোতে থাকা অজ্ঞাতনামা ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।