মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলীতে গত রোববার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।শিবালয় থানার পুলিশ জানায়, রোববার রাত সোয়া আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী বাসস্ট্যান্ডের অদূরে চলন্ত বাস থেকে নামার সময় পড়ে গিয়ে মোতালেব হোসেন (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।অপরদিকে রাত সোয়া ১০টার দিকে উথলী-জাফরগঞ্জ সড়কের উথলী এলাকায় একটি বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মনোরঞ্জন হালদার (২৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তিনি শিবালয়ের জাফরগঞ্জ গ্রামের নেপাল চন্দ্র হালদারের ছেলে। দুর্ঘটনায় টেম্পোচালক আবদুর রহিমসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে স্থানীয় উথলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।