মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় চারজন আহত হন। শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের আরসিএল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেট কারচালক সম্রাট হোসেন (৩০), প্রাইভেট কারযাত্রী আলাউদ্দিন ব্যাপারী (২৭) ও পারভেজ হোসেন (২৬)।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবালয় থানার পুলিশ জানায়, শুক্রবার রাতে ছয়জন আরোহী নিয়ে প্রাইভেট কারটি পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিল। রাত ১২টার দিকে আরসিএল মোড় এলাকায় এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় শাহিন, মকবুল হোসেন, মনির হোসেন ও মামুন মিয়া আহত হন।