মানিকগঞ্জে হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকার চরহিজুলী গ্রামের দিনমজুর সিদ্দিক মিয়াকে হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে।তাঁরা হলেন সিদ্দিকের (৪০) স্ত্রী রুবি বেগম (৩৫) ও শাশুড়ি খোরশেদা বেগম (৬০)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সিদ্দিকের সঙ্গে রুবির ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সিদ্দিক এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। পরে তিনি আবার বাড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর আবার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সিদ্দিককে তাঁর স্ত্রী ও শাশুড়ি মারধর করতে শুরু করেন। রাত নয়টার দিকে প্রতিবেশীরা তাঁকে একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সিদ্দিক সেখানে মারা যান। সদর থানার ওসি মোজাম্মেল হক মামুন বলেন, এ ঘটনায় নিহত সিদ্দিকের ভাই সিরাজ মামলা করেছেন।