মানিকগঞ্জে হেরোইনসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহীদ সরণি লেন সড়কে অবস্থিত আধুনিক সদর হাসপাতাল এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে হেরোইনসহ একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মাদক ব্যবসায়ীর নাম রুস্তম আলী শেখ (৪০)। তাঁর বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, গতকাল দুপুর একটার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইনসহ রুস্তমকে আটক করা হয়। পরে তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিকেলে রুস্তমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।