মানিকগঞ্জে ১২টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরে একটি পোশাক কারখানাসহ ১২টি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ গত বুধবার বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, রাত আটটার পর বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত উপেক্ষা করে কিছু ব্যবসায়ী বিদ্যুৎ চালু রেখেছিলেন। সরকারি ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সুইটার ডেল নামের একটি পোশাক কারখানাসহ ১২টি প্রতিষ্ঠানের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেন।