মানিকগঞ্জে ১৬ লাখ টাকা মূল্যের জাল স্ট্যাম্প উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার পূর্বদাশড়া গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে প্রায় ১৬ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন জাল স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পূর্বদাশড়া গ্রামের জালখোলা সেতুর নিচে একটি বস্তায় রাখা জাল স্ট্যাম্প দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে বিষয়টি জানান। সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানার পুলিশ একটি বস্তায় বিশেষভাবে রাখা ১৫ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা মূল্যমানের রাজস্ব ও কোর্ট ফি স্ট্যাম্প উদ্ধার করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন জানান, ধারণা করা হচ্ছে, জাল স্ট্যাম্প তৈরি কিংবা ব্যবসার সঙ্গে জড়িত কোনো চক্র স্ট্যাম্পগুলো সেখানে ফেলে গেছে।