মানিকগঞ্জে ২০ টন চালসহ ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে ২০ টন চালসহ একটি ট্রাক ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত বুধবার রাত ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিবালয় থানার পুলিশ জানায়, বুধবার সকালে ঝিনাইদহ থেকে স্থানীয় চাল ব্যবসায়ী ইয়ারত আলী একটি ট্রাক ভাড়া করে ২০ টন চাল নিয়ে ঢাকার সাভার যাচ্ছিলেন। রাত ১১টার দিকে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান নিয়ে তা থামায় চার ছিনতাইকারী। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাকচালক মনির হোসেন, তাঁর সহকারী মো. আজিমুদ্দিন ও চাল ব্যবসায়ী ইয়ারত আলীর হাত-পা বেঁধে দুই ছিনতাইকারী ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে মহাসড়কের ঘিওর উপজেলার পুকুরিয়া এলাকায় তাঁদের তিনজনকে ফেলে চালভর্তি ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।