মানিকগঞ্জের নিখোঁজ ব্যক্তির স্বজনদের অর্থসহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় মানিকগঞ্জের নিখোঁজ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অর্থসহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
গত বৃহস্পতিবার সকালে ১২জন নিখোঁজ ও চারজন আহত ব্যক্তির পরিবারকে নয় হাজার টাকা করে দেওয়া হয়। মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) মনোয়ারা সরকার টাকা তুলে দেন।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন নিহত ও দেড় সহস্রাধিক ব্যক্তি আহত হন।