মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়াঘাটে চার থেকে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার ভোর থেকে সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলছে। ওই সড়কে গাড়ি থেমে থেমে ও ধীরগতিতে চলছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গাড়ির চাপে যানজট বেড়ে যাচ্ছে। তবে গাড়ি একেবারে থেমে নেই। ধীরগতিতে চলছে।
আমাদের সিরাজগঞ্জের প্রতিনিধি সকাল ১০টার দিকে জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। এতে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি ধীরগতিতে চলছে।