মানিকগঞ্জের শিবালয়ে ট্রলারডুবিতে নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, আজ সকালে পাবনার কাজিরহাট এলাকা থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার শিবালয়ের আরিচা ঘাটের উদ্দেশে রওনা দেয়। ঈদ শেষে এসব যাত্রী ঢাকা ও এর আশপাশে এলাকায় কর্মস্থলে ফিরছিলেন। সকাল ১০টার দিকে শিবালয়ের আলোকদিয়া এলাকায় যমুনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে ওই ট্রলারের তিন যাত্রী নিখোঁজ হন। তাঁদের মধ্যে দুটি শিশু ও একজন পুরুষ যাত্রী রয়েছেন।

ওসি হাবিবুল্লাহ বলেন, প্রাথমিক অবস্থায় যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের পরিচয় জানা যায়নি। তাঁদের উদ্ধারে চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে যাচ্ছে।