মানিকছড়িতে আদিবাসী নারীকে জবাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দক্ষিণ সাপমারা গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে স্বপন ত্রিপুরা নামে এক যুবক মিজিরং ত্রিপুরা (৩৫) নামে এক আদিবসী নারীকে জবাই করেছে। গতকাল শুক্রবার স্বপনকে আটক করে পুলিশ। মাকে বাঁচাতে গিয়ে মেয়ে রুপালি ত্রিপুরাও (১১) স্বপনের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। রুপালি মানিকছড়ি হাসপাতালে চিকিত্সাধীন। মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর এলাহী বলেন, এলাকাবাসীর সহয়তায় পাশের একটি জঙ্গল থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়। স্বপন একজন ছিঁচকে চোর। ধারণা করা হচ্ছে, চুরির সময় দেখে ফেলায় সে এ ঘটনা ঘটিয়েছে। মিজিরংয়ের মৃতদেহ উদ্ধার করে গতকাল খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মানিকছড়ি থানায় নিহত মিজিরংয়ের স্বামী হিরেন্দ্র ত্রিপুরা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।