মানিকছড়িতে শান্তি বাহিনীর সাবেক সদস্য উমং মারমা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম কুমারী তিনট্যহরী এলাকায় গতকাল শুক্রবার বেলা দেড়টায় দুর্বৃত্তদের গুলিতে শান্তিবাহিনীর সাবেক সদস্য উমং মারমা (৫০) নামের এক সদস্য খুন হয়েছেন। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী খুনের ঘটনা নিশ্চিত করেছেন। জানা যায়, মানিকছড়ি উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে দুর্গম কুমারী তিনট্যহরী এলাকার একটি ইটভাটাসংলগ্ন চায়ের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় মুখোশপরা চারজনের একটি দল খুব কাছ থেকে তাঁকে (উমং) গুলি করে পালিয়ে যায়।