মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১০
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত ও একজন নিহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসি বাস মানিকছড়ির ওসমানপল্লী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির ১১ জন যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের মানিকছড়ি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিরা হলেন: আবুল কাশেম (৪৮), আবু আহামঞ্চদ (২৬), মনছুর (২০), থোয়াই অং মারমা (৪৫), মো. হারুন (৪৫), মংটারী মারমা (৪৫), থুইসামং মারমা (৬০), আইঞো মারমা (৫০), মংশি মারমা (১৪), আদো মারমা (৫৫) ও অলি আহমঞ্চদ (৩৫)। এদিকে গুরুতর আহত ব্যক্তিদের চমেক হাসপাতালে নেওয়ার পথে থোয়াই অং মারমা নামে মারা যান। মানিকছড়ি থানার এসআই ইকবাল হোসেন জানান, আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাস ও জিপ গাড়ি পুলিশ হেফাজতে আছে।