মানিকদিতে 'মাদক বিক্রেতাদের' হামলায় দুই পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মানিকদি এলাকায় মাদক বিক্রেতাদের হামলায় ক্যান্টনমেন্ট থানার পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম ও কনস্টেবল শফিউদ্দিন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, সকালে মানিকদি মাঠের পাশে ফেনসিডিল উদ্ধার ও এর বিক্রেতাদের ধরতে কনস্টেবল শফিউদ্দিনকে সঙ্গে নিয়ে অভিযানে গিয়েছিলেন এএসআই আশরাফুল ইসলাম। এ সময় মাদক বিক্রেতারা তাঁদের ঘিরে ফেলে। দুপক্ষের মধ্যে সংঘর্ষে তাঁরা আহত হন। মাথায় আঘাত পান এএসআই আশরাফ।

আহত পুলিশের দুই সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক সিরাজুল ইসলাম আরও জানান, এ ঘটনায় জড়িত লোকজনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।