মানিকনগরে স্ত্রীর হাতে স্বামী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মানিকনগরে স্ত্রীর বঁটির আঘাতে গতকাল রোববার সকালে হাসান আহমেদ (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ নিহতের স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) আটক করেছে।সবুজবাগ থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে দাম্পত্য কলহের একপর্যায়ে মনোয়ারা তরকারি কাটার বঁটি দিয়ে হাসানকে আঘাত করেন। এলাকাবাসী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মনিরুজ্জামান জানান, ১০ মাস আগে মনোয়ারাকে বিয়ে করেন হাসান। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। হাসানের আগের পক্ষের পরিবার রয়েছে। আর মনোয়ারার আগের স্বামী মারা গেছেন। হাসানের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে কাজ করতেন।