মানুষ দুই দিনের গণতান্ত্রিক অধিকার থেকেও বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের মানুষ আজ দুই দিনের জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকেও বঞ্চিত। এ লজ্জা ঢাকার জায়গা নেই। স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল প্রতিটি পর্যায়ে গণতন্ত্র এবং সার্বভৌমত্ব। দুঃখের বিষয়, এই দুটি মৌলিক নীতি আজ দারুণভাবে প্রশ্নবিদ্ধ।
বি. চৌধুরী বলেন, ‘অন্য কোথাও গণতন্ত্র থাকুক বা না থাকুক, পাঁচ বছরের মধ্যে অন্তত দুবার জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকারের নির্বাচনে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার পায়। কিন্তু দুঃখের বিষয়, দেশে-বিদেশে এই বিষয়টি নিয়ে আমরা আজ প্রশ্নের সম্মুখীন হয়েছি।’