মানুষ মানুষের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিছানায় শুয়ে শুয়ে এই চিঠি লিখেছে আভিন নূর। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের ষষ্ঠ শ্রেণির এই ছাত্রীর কাছে স্কুলের ক্যাম্পাস, শ্রেণিকক্ষ আর সহপাঠীদের কোলাহল এখন দূর-অতীতের স্মৃতি। যক্ষ্মায় আক্রান্ত হয়ে মেরুদণ্ড ক্ষয়ে গেছে আভিন নূরের। দুই দফা অস্ত্রোপচারেও কাজ হয়নি। এখন একপ্রকার অচল হয়ে শয্যা নিতে হয়েছে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মেরুদণ্ডে আরেকদফা অস্ত্রোপচার দরকার। তবে সেটা এখানে সম্ভব নয়। বিদেশে নিতে হবে। কিন্তু আভিনের মা-বাবার জন্য সেটা সাধ্যের অতীত।
গত ১১ আগস্ট প্রথম আলোতে ‘আবার জ্বলে উঠুক আভিন নূর’ শিরোনামে একটি লেখা লিখেছিলেন আভিনের শিক্ষক সঙ্গীতা ইমাম ও কাজী শাহেলা নাজনীন। এতে অনেকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন। শিশু আভিনের জন্য গড়ে তোলা তার মা-বাবার তহবিলে এখন পর্যন্ত ২ লাখ ৮৭ হাজার টাকা জমেছে। কিন্তু আরও টাকা প্রয়োজন। বাবা-মা ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছেন, এ রকম একটি অস্ত্রোপচারের জন্য সব মিলিয়ে ৮ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন।
আভিনের চিকিৎসার জন্য যাঁরা আর্থিক সহায়তা দিতে চান, তাঁরা ‘ডাচ্-বাংলা ব্যাংক, রামপুরা শাখা, আসমা উল হুসনা ০১৭৮১০১১৮১-২৮২’ নম্বর হিসাবে টাকা পাঠাতে পারেন।
আভিনের মা আসমা উল হুসনা স্বপ্ন দেখেন, তাঁর ছোট্ট মেয়েটি একদিন আবার স্কুলে যাবে। সহপাঠীদের সঙ্গে খেলবে, কোলাহলে মেতে উঠবে।
অারও পড়ুন : আমি স্কুলে যেতে চাই