মানুষকে জাগানোর জন্য বইয়ের ভূমিকা অনস্বীকার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেছেন, ‘বই মানে আনন্দ, বই মানে সভ্যতা। মানবসভ্যতাই বই। বিশ্বও বইয়ের সৃষ্টি। মানুষকে জাগানোর জন্য, উদ্দীপ্ত করার জন্য বইয়ের ভূমিকা অনস্বীকার্য। সবকিছুর জন্য বইয়ের কাছে আমাদের যেতে হয়।’
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম একাডেমি আয়োজিত শরৎকালীন বই উৎসবে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড়সংলগ্ন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
উৎসবের উদ্বোধক ছিলেন সাহিত্যিক, শহীদজায়া বেগম মুশতারী শফী। উৎসব আহ্বায়ক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসবসচিব মো. জাহাঙ্গীর মিঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক নেছার আহমদ, হূদেরাগ বিশেষজ্ঞ মো. রেজাউল করিম।