মানুষের অর্থনৈতিক পরিবর্তনের জন্য সংগ্রাম করে গেছেন এ এম এস কিবরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ এ এম এস কিবরিয়া ছিলেন দেশের মানুষের পথনির্দেশক। দেশ ও মানুষের অর্থনৈতিক পরিবর্তনের জন্য সব সময়ই সংগ্রাম করেছেন তিনি।
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
স্থানীয় আর ডি হল প্রাঙ্গণে শহীদ শাহ এ এম এস কিবরিয়া ফাউন্ডেশন আয়োজিত ‘গণমানুষের শহীদ কিবরিয়া’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ মহিলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, একই কলেজের সাবেক উপাধ্যক্ষ আবদুজ জাহের।
একই দিন ও একই স্থানে সন্ধ্যায় আয়োজন করা হয় আন্তর্জাতিক অঙ্গনে শহীদ কিবরিয়া বিষয়ের ওপর এক আলোচনা সভা।