মানুষের উদাসীনতায় প্রাণ গেল নিরীহ প্রাণীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালঘরের পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটি। বিদ্যুতের সংযোগ লাইন থেকে সৃষ্ট আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ছাড়িয়ে দিতে না পারায় দড়িতে বাঁধা অবস্থায় আগুনে পুড়ে মারা যায় পাঁচটি গরু। সিলেটের কানাইঘাট উপজেলার লামাঝিঙাবাড়ি গ্রামে গতকাল শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।রণচন্দ্র নাথের প্রতিবেশী এনামুল হক ও নিজামউদ্দিন জানান, পাঁচটি গরুই ছিল কৃষক রণচন্দ্র নাথের একমাত্র সম্বল। এগুলো রক্ষা করতে গিয়ে তিনি আগুনে পুড়ে আহত হয়েছেন। তাঁকে সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং নিরীহ প্রাণীগুলোর প্রাণ গেল।