মানুষের কল্যাণে যাঁরা কাজ করেন তাঁরা মরেও অমর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জন্য যাঁরা কাজ করেন তাঁরা মরেও অমর। গত মঙ্গলবার আওয়ামী লীগ নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী ও সোলায়মান খানের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বখতেয়ারের সভাপতিত্বে হাটহাজারীর নজুমিয়া হাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন, বেদারুল আলম চৌধুরী, জাফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব নোমান প্রমুখ। উল্লেখ্য, ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি ঈদুল আজহার রাতে হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসার সভা চলাকালে জামায়াত–শিবিরের দুর্ধর্ষ ক্যাডাররা গুলি করে হত্যা করে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী ও মাদ্রাসা কমিটির সেক্রেটারি সোলায়মান খানকে। বিজ্ঞপ্তি