মানুষের কাছে পৌঁছে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার শামীম রহমান

১৯৮৫ সালে খাবার স্যালাইনকে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে এসএমসি। আইসিডিডিআরবির উদ্ভাবিত ওরস্যালাইনকে সর্বাধুনিক কারখানায় আন্তর্জাতিক মান বজায় রেখে প্যাকেটজাত করে সেটিকে সুলভ মূল্যে বাজারে নিয়ে আসা এসএমসির জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। মার্কেটিং, বণ্টন, বিপণন ও সহজলভ্যতার দিকে নজর রাখতে হয়েছে। কারণ, অনেক গবেষণার ফলাফলই সঠিক বিপণন ও সহজলভ্যতার অভাবে মানুষের গ্রহণযোগ্যতা পায়নি। মানুষের কাছে নিয়ে যাওয়ার কাজটা সহজ ছিল না।

এখনকার মতো ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা এত টিভি চ্যানেল ছিল না। এসএমসির পক্ষ থেকে তাই সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে শুরু করি আমরা। উঠান বৈঠক থেকে শুরু করে লিফলেট বিতরণ, টেলিভিশন নাটক, পত্রিকার বিজ্ঞাপনসহ পাড়া-মহল্লার দোকানদারদেরও আমরা এই প্রচারণায় যুক্ত করেছি।

শুরুতে ডায়রিয়াজনিত শিশুমৃত্যুর হার বিবেচনায় ছিল। ওরস্যালাইন-এনের বিজ্ঞাপনের ‘হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসি ওরস্যালাইন’ মানুষের মনে গেঁথে দিতে আমরা সক্ষম হই।

বিগত কয়েক বছর দেশের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে গরমের প্রকোপ বেড়ে গেছে, মানুষের পানিশূন্যতা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে মানুষ বেছে নিয়েছে এসএমসি ওরস্যালাইন-এনকে । তাই আমরা এখন বলতে পারি, ওরস্যালাইন-এন এখন শুধু জীবন বাঁচায় না, জীবনকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে। এর পরিপ্রেক্ষিতে এখন আমরা নতুনভাবে প্রচার শুরু করেছি, ‘জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়’।

বর্তমানে ১৫ কোটির বেশি মানুষ ওরস্যালাইন-এন গ্রহণ করছে। ওরস্যালাইন-এন এখন বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যায়। পৌঁছে গেছে বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে।

লেখক: জেনারেল ম্যানেজার, মার্কেটিং ডিভিশন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড