মানুষের খণ্ডিত পা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের নগরের খানপুর জোড়াটাঙ্কি এলাকা থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ খণ্ডিত পা-টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘উদ্ধার হওয়া খণ্ডিত পা মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকার আশপাশে অনেক হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই পা-টি অপারেশন করে কেটে এখানে ফেলা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’