মানুষের পিটুনিতে হনুমান আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় বেধড়ক মারপিটের শিকার কালোমুখো একটি হনুমানকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে ভর্তি হওয়ার পর তিন দিন ধরে তার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানান, হনুমানটির অবস্থা ভালো নয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে পৌর অঞ্চলের লক্ষ্মীপাশা খেয়াঘাট এলাকায় খাবারের লোভ দেখিয়ে কয়েকজন যুবক কাছে ডেকে হনুমানটিকে বেধড়ক পেটান। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে ভর্তি করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, হনুমানটি অল্প পরিমাণ খাবার খাচ্ছে। এক্স-রের ব্যবস্থা না থাকায় ভেতরের সমস্যা বোঝা যাচ্ছে না। তবে হনুমানটি এখনো আশঙ্কামুক্ত নয়। বিষয়টি বন বিভাগ ও ইউএনওকে জানানো হয়েছে।