মানুষের ভালোবাসা ছাড়া বেঁচে থাকার সার্থকতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার ছিল উৎসবের আমেজ। কারণ, বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘লিডার ইন ডেভেলপমেন্ট’ ফেলোশিপ অর্জন করায় স্থানীয় সাংসদ এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানকে দেওয়া হয় সংবর্ধনা।দোহার-নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে দোহারের জয়পাড়া কলেজ মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় মানুষের প্রাণঢালা ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় আবেগাপ্লুত মান্নান খান বলেন, ভালোবাসার প্রতিদান ভালোবাসা দিয়েই দিতে হয়। কোটি কোটি টাকা খরচ করে যাঁরা নির্বাচন করেন, তাঁরা এলাকার উন্নয়নে অবদান রাখতে পারেন না। তাঁরা পকেট ভারী করার চেষ্টায় মগ্ন থাকেন। সত্যিকার অর্থে মানুষের ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো সার্থকতা নেই।দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী সৈয়দা হাসিনা মান্নান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শ ম রেজাউল করিম, বিএফইউজের (একাংশ) মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, সাংসদ বেনজীর আহমেদ, আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আওয়ামী লীগের নেতা হাশেম আলী, আবদুল বাতেন, ফজলুল হক, পৌর মেয়র আবদুর রহিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন প্রমুখ। সভা পরিচালনা করেন খোকন শিকদার। সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন শিল্পী মিলা।সংবর্ধনায় যোগ দেওয়ার আগে মান্নান খান জয়পাড়ায় বৃক্ষমেলা উদ্বোধন করেন। তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক শোভাযাত্রায়ও অংশ নেন।