মানুষের মৌলিক অধিকার মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন মানুষের মৌলিক অধিকার মানবাধিকারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাঁর সরকার জনগণের মৌলিক অধিকার পূরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।গতকাল বুধবার বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের (বামাকা) চেয়ারম্যান আবদুর রহিম খানের সভাপতিত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার হচ্ছে সর্বজনীন এবং তা সর্বত্র প্রয়োগযোগ্য। তবে মানবাধিকার নিশ্চিত করতে জনগণের মৌলিক অধিকার তথা তাদের খাদ্য-নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে কাউন্সিলের সাধারণ সম্পাদক ফরিদ, সদস্য সাবেক সাংসদ শহিদুল ইসলাম, কাজী মোজাম্মেল হক ও কাজী শাহীন আরা এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার প্রত্যেকের মানবাধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চালু অপারেশন ক্লিন হার্ট ও ক্রসফায়ারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ছাড়া এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে তখন কেউ মুখ খোলেনি।’