প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ শান্তিতে আছে দেখে স্বাধীনতাবিরোধীরা অস্থির হয়ে পড়েছে। এ জন্যই তারা বিভিন্ন অপকর্ম শুরু করেছে। যাতে সরকারের বদনাম হয়।গতকাল বুধবার দুপুরে ফরিদপুর সদরের আলীয়াবদ ইউনিয়নের সাদীপুর বাজারে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের আগে এক সভায় বক্তব্যে শ্রমমন্ত্রী এ কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে শ্রমমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের ৩০০ বন্যাদুর্গত পরিবারের মধ্যে একটি করে শাড়ি, ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, সেমাই, দুধ, চিনি ও ২০০ করে টাকা বিতরণ করা হয়।