মানুষের সঙ্গে শত্রুতা, প্রাণ গেল গাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে খুলনার ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তরা এক কৃষকের তিন বিঘা জমির শিম ও ফুলকপির গাছ কেটে নষ্ট করে ফেলেছে। উপজেলার গোবিন্দকাঠি গ্রামে গত শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোবিন্দকাঠি গ্রামের কৃষক কার্তিক চন্দ্র সরকার (৫০) তিন বিঘা জমিতে শিম ও ফুলকপির চাষ করেছেন। শনিবার রাতে একদল দুর্বৃত্ত শিম ও ফুলকপির গাছের গোড়া কেটে দিয়ে চলে যায়। এতে ওই কৃষকের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কার্তিক চন্দ্র বলেন, ‘আমাগের সঙ্গে এলাকার কয়েকজনের বিরোধ আছে। তারাই আমাগে শেষ করে দেলে।’ ডুমুরিয়া থানার ওসি শাহ আওলাদ হোসেন বলেন, ‘ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’