প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবিলার শক্তি আওয়ামী লীগের আছে বলে মন্তব্য করেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অতীতে এই দেশকে নিয়ে ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। বাংলাদেশের সম্পদের ওপরও অনেকের চোখ রয়েছে। তবে দেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সংবিধান লঙ্ঘন করে কেউ ক্ষমতা দখলের চেষ্টা করলে তাকে শাস্তি পেতে হবে।গতকাল শনিবার গণভবনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগসহ তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জঙ্গিবাদ নির্মূলে অভিযান চলবে।