প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত সভার সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ নাজমুল হক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সভায় জনপ্রতিনিধি, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকেরা অংশ নেন।