প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নম্বর ফর্দে ও সনদে ‘মানোন্নয়ন’ শব্দ যুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ম বাতিল করার জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের ডিনকে স্মারকলিপি দিয়েছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নতুন অর্ডিন্যান্স প্রণয়ন করে। এ অর্ডিন্যান্স অনুযায়ী, মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৬০ শতাংশ বা বি গ্রেডের বেশি নম্বর না দেওয়া এবং এসব শিক্ষার্থীর নম্বর ফর্দ ও সনদে ‘মানোন্নয়ন’ লেখা থাকবে। তবে আগের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে এ নিয়ম চালু ছিল না।গত বছরের ২৪ জুলাই অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২২১তম সভায় এ বিষয়ে সুপারিশ করা হয় এবং সিন্ডিকেটের ৪৬৭তম সভায় সুপারিশটি অনুমোদন পায়।