প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানোন্নয়ন পরীক্ষাবিষয়ক বিধিমালা সংশোধনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।এ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে পাঁচজন গতকাল বৃহস্পতিবার দুপুরে উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিধিমালা সংশোধনের আশ্বাস দেওয়া হয়। সাক্ষাৎকালে প্রক্টর আকতার হোসেন উপস্থিত ছিলেন।প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, মানোন্নয়ন পরীক্ষাবিষয়ক বিধিমালা সংশোধনে শিক্ষার্থীদের দুই দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আগামী একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে আরও আলোচনা হবে। একাডেমিক কাউন্সিলের সভায় এটি অনুমোদন হলে পরবর্তী সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবিগুলো উত্থাপন করা হবে।শিক্ষার্থীদের পক্ষে লতিফা ইয়াসমিন বলেন, ‘উপাচার্য (ভারপ্রাপ্ত) আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।’