জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০ এবং ২০০০-২০০১ শিক্ষাবর্ষের তিন বছর মেয়াদি সম্মান কোর্সের পাস ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা মানোন্নয়ন পরীক্ষা দিয়ে তৃতীয় শ্রেণী পেয়েছে শুধু তাদের বিশেষ বিবেচনায় ২০০৭ সালের বিশেষ মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে আগ্রহী ছাত্রছাত্রীদের ৫ জুলাইয়ের মধ্যে নিজ নিজ কলেজের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের পূরণ করা আবেদন ফরম, ব্যাংক ড্রাফট ও আনুষঙ্গিক কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় (অনার্স পার্ট-৩) ৬ জুলাইয়ের মধ্যে জমা দেবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।