মান্দা আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় গতকাল সোমবার ট্রাকের ধাক্কায় একটি ভটভটি উল্টে সেটির চালকসহ তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। একই দিন বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন আরও একজন।
মান্দায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার জিনারপুর গ্রামের বাসিন্দা ও ভটভটিচালক মোজাম্মেল হক (৪৭) এবং গাইহানা গ্রামের তাজউদ্দিন (৩০) ও উজির মহুরীর ছেলে উজ্জ্বল হোসেন (২৮)। আদমদীঘিতে নিহত ব্যক্তি হলেন উপজেলার সান্দিড়া গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক (৬৫)।
মান্দা থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত তাজউদ্দিন ও উজ্জ্বল গরু ব্যবসায়ী ছিলেন। গতকাল দুপুরে তাঁরা মোজাম্মেল হকের ভটভটিতে করে নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাটে গরু কেনার জন্য রওনা হন। দুপুর দেড়টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট কুসুম্বা ফিলিং স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা গমবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ভটভটি রাস্তার পাশে উল্টে এ ঘটনা ঘটে।
এদিকে আদমদীঘির সান্তাহারে সাইলো সড়ক পার হওয়ার সময় সকাল ১০টার দিকে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আবদুর রাজ্জাক। ঘাসের বোঝা মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন।