মান্দায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় কুলসুম নাহার (২১) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামী এবং শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোলা গ্রামের বাসিন্দা কুলসুমের স্বামী বেলাল হোসেন, শ্বশুর দিলবর হোসেন ও শ্বাশুড়ি মনোয়ারা বিবি। কুলসুমের ভাই বনিজ উদ্দিন অভিযোগ করেন, তিন বছর আগে ওই গ্রামের বেলাল হোসেনের সঙ্গে কুলসুমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বেলাল যৌতুকের জন্য কুলসুমকে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে গত বৃহস্পতিবার বেলাল কুলসুমকে নির্যাতন করে হত্যা করেন। এ ঘটনায় বনিজ উদ্দিন বাদী হয়ে কুলসুমের স্বামী এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন।