মান্দায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর বাজারের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তারেক আহমেদ এবং তাঁর সহযোগী সাগর হোসেন ও মিনহাজ। তাঁদের বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।ধর্ষণের শিকার কলেজছাত্রী জানান, মুঠোফোনে প্রায় দুই বছর আগে নিয়ামতপুর উপজেলার রাউতাড়া গাবতলী এলাকার তারেক আহমেদের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার সকালে বিয়ের কথা বলে তারেক ওই ছাত্রীকে গাবতলী এলাকায় ডেকে নেন। পরে তারেক ও তাঁর তিন বন্ধু মিলে একটি অটোরিকশা ভাড়া করে কালিকাপুর বাজারের সাগর হোসেনের বাড়িতে তাঁকে নিয়ে যান। ওই বাড়ির একটি কক্ষে তারেক ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ঘটনা জানার পর এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকী জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তারেক ও সাগরসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বগুড়ার ধুনট উপজেলার হটিয়ারপাড়া গ্রামের মইরা সরকার (২৫) ৪ জানুয়ারি রাতে একজন বিধবাকে ধর্ষণের চেষ্টা চালান। এ ঘটনায় ওই বিধবা মঙ্গলবার সকালে মইরার বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।